মাঝ রাতে ঘুম এল— লাউ কেটে দিতে
ছড়া
মাঝ রাতে ঘুম এল—লাউ কেটে দিতেছিঁড়ে গেল ভুলুয়ার ফতুয়ার ফিতে।খুদু বলে, মামা আসে, এই বেলা লুকো;কানাই কঁদিয়া বলে, কোথা গেল হুঁকো।নাতি আসে হাতি চড়ে, খুড়ো বলে—আহা,মারা বুঝি গেল আজ সনাতন সাহা।তাঁতিনীর নাতিনীর সাখিনী সে হাসে,বলে, আজ ইংরিজি মাসের আঠাশে।তাড়া খেয়ে ন্যাড়া বলে, চলে যাব রাঁচি;ঠাণ্ডায় বেড়ে গেল বাঁদরের হাঁচি।কুকুরের লেজে দেয় ইন্জেক্শ্যান,মান্থলি টিকিট কেনে জলধর সেন।পাঁজি লেখে, এ বছরে বাঁকা এ কালটা,ত্যাড়াবাঁকা বুলি তার উলটা-পালটা;ঘুলিয়ে গিয়েছে তার বেবাক খবর,জানি নে তো কে যে কারে দিচ্ছে কবর॥
উদয়ন৫ ডিসেম্বর ১৯৪০। বিকাল
Comments
Loading comments…