আবছায়া
ছবি ও গান
তারা সেই, ধীরে ধীরে আসিত,মৃদু মৃদু হাসিত,তাদের পড়েছে আজ মনে,তারা কথাটি কহিত না,কাছেতে রহিত না,চেয়ে রৈত নয়নে নয়নে।তারা চলে যেত আনমনে,বেড়াইত বনে বনে,আনমনে গাহিত রে গান।চুল থেকে ঝ'রে ঝ'রেফুলগুলি যেত প'ড়ে,কেশপাশে ঢাকিত বয়ান।কাছে আমি যাইতাম,গানগুলি গাইতাম,সাথে সাথে যাইতাম পিছু,তারা যেন আনমনা,শুনিতে কি শুনিত না,বুঝিবারে নারিতাম কিছু।কভু তারা থাকি থাকিআনমনে শূন্য আঁখি,
চাহিয়া রহিত মুখপানে,ভাল তারা বাসিত কি,মৃদু হাসি হাসিত কি,প্রাণে প্রাণ দিত কি, কে জানে!গাঁথি ফুলে মালাগুলি,যেন তা'রা যেত ভুলিপরাইতে আমার গলায়।যেন যেতে যেতে ধীরেচায় তা'রা ফিরে ফিরেবকুলের গাছের তলায়।যেন তা'রা ভালবেসেডেকে যেত কাছে এসেচলে যেত করিত রে মানা।আমার তরুণ প্রাণেতা'দের হৃদয় খানিআধ জানা, আধেক অজানা।
কোথা চলে গেল তা'রা,কোথা যেন পথহারা,তা'দের দেখিনে কেন আর।কোথা সেই ছায়া ছায়াকিশোর-কল্পনা মায়া,মেঘ মুখে হাসিটি ঊষার।
আলোতে ছায়াতে ঘেরাজাগরণ স্বপনেরা।আশে পাশে করিত রে খেলা,একে একে পলাইল,শূন্যে যেন মিলাইল,বাড়িতে লাগিল যত বেলা।
Comments
Loading comments…