একাকিনী
ছবি ও গান
এক্টি মেয়ে একেলা,সাঁঝের বেলা,মাঠ দিয়ে চলেছে।চারিদিকে সোনার ধান ফলেছে!ওর মুখেতে পড়েছে সাঁঝের আভা,চুলেতে করিছে ঝিকিঝিকি।কে জানে কি ভাবে মনে মনেআনমনে চলে ধিকিধিকি।
পশ্চিমে সোনায় সোনাময়,এত সোনা কে কোথা দেখেছে।তারি মাঝে মলিন মেয়েটিকে যেনরে এঁকে রেখেছে।ওর মুখখানি কেনগো অমন ধারাযেন কোন খানে হয়েছে পথহারাকারে যেন কি কথা শুধাবে,শুধাইতে ভয়ে হয় সারা।ওর চরণ চলিতে বাধে বাধেশুধালে কথাটি নাহি কয়।বড় বড় আকুল নয়নেশুধু মুখপানে চেয়ে রয়।নয়ন করিছে ছল ছল্,এখনি পড়িবে যেন জল।
সাঁঝেতে নিরালা সব ঠাঁই,মাঠে কোথাও জনপ্রাণী নাই—দূরে অতি দূরে দেখা যায়,মলিন সে সাঁঝের আলোতেছায়া ছায়া গাছপালাগুলিমেশে মেশে মেঘের কোলেতে।
বড় তোর বাজিতেছে পায়,আয়রে আমার কোলে আয়।
আ-মরি জননী তোর কে!বল্রে কোথায় তোর ঘর।তরাসে চাহিস্ কেনরে?আমারে বাসিস্ কেন পর?
Comments
Loading comments…