জাগ্রত স্বপ্ন
ছবি ও গান
আজ একেলা বসিয়া, আকাশে চাহিয়া,কি সাধ যেতেছে, মন!বেলা চলে যায়—আছিস্ কোথায়?কোন্ স্বপনেতে নিমগন?বসন্ত বাতাসে আঁখি মুদে আসে,মৃদু মৃদু বহে শ্বাস,গায়ে এসে যেন এলায়ে পড়িছেকুসুমের মৃদুবাস।
যেন সুদূর নন্দন-কানন-বাসিনীসুখ-ঘুম-ঘোরে মধুর-হাসিনী,অজানা প্রিয়ার ললিত পরশভেসে ভেসে বহে যায়,অতি মৃদু মৃদু লাগে গায়।বিস্মরণ-মোহে আঁধারে আলোকেমনে পড়ে যেন তায়,স্মৃতি-আশামাখা মৃদু সুখে দুখেপুলকিয়া উঠে কায়।ভ্রমি আমি যেন সুদূর কাননে,সুদূর আকাশ তলে,আন্মনে যেন গাহিয়া বেড়াইসংযুর কলকলে।
গহন বনের কোথা হতে শুনিবাঁশির স্বর আভাস,বনের হৃদয় বাজাইছে যেনমরমের অভিলাষ।বিভোর হৃদয়ে বুঝিতে পারিনেকে গায় কিসের গান,অজানা ফুলের সুরভি মাথান’স্বরসুধা করি পান।
যেনরে কোথায় তরুর ছায়ায়বসিয়া রূপসী বালা,কুসুম-শয়নে আধেক মগনা,বাকল বসনে অধেক নগনা,সুখ দুখ গান গাহিছে শুইয়াগাঁথিতে গাঁথিতে মালা।ছায়ায় আলোকে, নিঝরের ধারে,কোথা কোন্ গুপ্ত গুহার মাঝারে,যেন হেথা হেথা কে কোথায় আছেএখনি দেখিতে পাব,যেনরে তাদের চরণের কাছেবীণা লয়ে গান গাব।শুনে শুনে তারা আনত নয়নেহাসিবে মুচুকি হাসি,
সরমের আভা অধরে কপোলবেড়াইবে ভাসি ভাসি।মাথায় বাঁধিয়া ফুলের মালাবেড়াইব বনে মনে।উড়িতেছে কেশ উড়িতেছে বেশউদাস পরাণ কোথা নিরুদ্দেশ,হাতে ল’য়ে বাঁশি, মুখে ল’য়ে হাসি,ভ্রমিতেছি আন্মনে।চারিদিকে মোর বসন্ত হসিত,যৌবন-কুসুম প্রাণে বিকশিত,কুসুমের পরে ফেলিব চরণ,যৌবন মাধুবী ভরে।—চারিদিকে মোর মাধবী মালতীসৌরভে আকুল করে।কেহ কি আমারে চাহিবে না?কাছে এসে গান গাহিবে না?পিপাসিত প্রাণে চাহি মুখপানেকবে না প্রাণের আশা?চাঁদের আলোতে, বসন্ত বাতাসে,কুসুম কাননে বাঁধি বাহুপাশেসরমে সোহাগে মৃদু মধু হাসেজানাবে না ভালবাসা?আমার যৌবন-কুসুম-কাননেললিত চরণে বেড়াবে না?
আমার প্রাণের লতিকা বাঁধনচরণে তাহার জড়াবে না?আমার প্রাণের কুসুম গাঁথিয়াকেহ পরিবে না গলে?তাই ভাবিতেছি আপনার মনেবসিয়া তরুর তলে।
Comments
Loading comments…