যোগী
ছবি ও গান
পশ্চিমে ডুবেছে ইন্দু, সম্মুখে উদার সিন্ধুশিরোপরি অনন্ত আকাশ,লম্বমান জটাজুটে, যোগীবর করপুটেদেখিছেন সূর্য্যের প্রকাশ।উলঙ্গ সুদীর্ঘকায়, বিশাল ললাট ভায়মুখে তার শাস্তির বিকাশ,শূন্যে আঁখি চেয়ে আছে, উদার বুকের কাছেখেলা করে সমুদ্র বাতাস।চৌদিকে দিগন্ত মুক্ত, বিশ্বচরাচর সুপ্ত,তারি মাঝে যোগী মহাকায়,
ভয়ে ভয়ে ঢেউগুলি, নিয়ে যায় পদধূলি,ধীরে আসে ধীরে চলে যায়।মহা স্তব্ধ সব ঠাঁই, বিশ্বে আর শব্দ নাইকেবল সিন্ধুর মহাতান,যেন সিন্ধু ভক্তিভরে, জলদগম্ভীর স্বরেতপনের করে স্তবগান।আজি সমুদ্রের কূলে, নীরবে সমুদ্র দুলেহৃদয়ের অতল গভীরে,অনন্ত সে পারবার, ডুবাইছে চারিধার,ঢেউ লাগে জগতের তীরে।যোগী যেন চিত্রে লিখা, উঠিছে রবির শিখামুখে তারি পড়িছে কিরণ,পশ্চাতে ব্যাপিয়া দিশি, তামসী তাপসী নিশিধ্যান করে মুদিয়া নয়ন।শিবের জটার পরে যথা সুরধুনী ঝরেতারা চূর্ণ রজতের স্রোতে,তেমনি কিরণ লুটে সন্ন্যাসীর জটাজুটেপূরব-আকাশ-সীমা হতে।বিমল আলোক হেন, ব্রহ্মলোক হ’তে যেনঝরে তাঁর ললাটের কাছে,মর্ত্ত্যের তামসী নিশি, পশ্চাতে যেতেছে মিশিনীরবে নিস্তব্ধ চেয়ে আছে।সুদূর সমুদ্র নীরে, অসীম আঁধার তীরেএকটুকু কনকের রেখা,
কি মহা রহস্যময়, সমুদ্রে অরুণোদয়আভাসের মত যায় দেখা।চরাচর ব্যগ্র প্রাণে, পূরবের পথ পানেনেহারিছে সমুদ্র অতল,দেখ চেয়ে মরি মরি, কিরণ-মৃণাল পরিজ্যোতির্ময় কনক কমল।দেখ চেয়ে দেখ পূবে কিরণে গিয়েছে ডুবেগগনের উদার ললাট,সহসা সে ঋষিবর আকাশে তুলিয়া করগাহিয়া উঠিল বেদ পাঠ।
Comments
Loading comments…