সুখের স্মৃতি

ছবি ও গান

চেয়ে আছে আকাশের পানেজোছনায় আঁচলটী পেতে,যত আলো ছিল সে চাঁদেরসব যেন পড়েছে মুখেতে।মুখে যেন গলে পড়ে চাঁদ,চোখে যেন পড়িছে ঘুমিয়ে,সুকোমল শিথিল আঁচলেপ'ড়ে আছে আরামে চুমিয়ে।একটি মৃণাল-করে মাথা,আরেকটি পড়ে আছে বুকে,বাতাসটি ব’হে গিয়ে গায়শিহরি উঠিছে অতি সুখে।হেলে হেলে দুয়ে শুয়ে লতাবাতাসেতে পায়ে এসে পড়ে,বিস্ময়ে মুখের পানে চেয়েফুলগুলি দুলে দুলে নড়ে।

অতি দূরে বাজে ধীরে বাঁশি,অতি সুখে পরাণ উদাসী,অধরেতে স্খলিতচরণ।মদিরহিল্লোলময়ী হাসি।কে যেনরে চুমো খেয়ে তারেচ'লে গেছে এই কিছু আগে;চুমোটিরে বাঁধি ফুলহারেঅধরেতে হাসির মাঝারে,চুমোতে চাঁদের চুমো দিয়েরেখেছে রে যতনে সোহাগে।তাই সেই চুমোটিরে ঘিরেহাসিগুলি সারারাত জাগে।কে যেনরে ব’সে তার কাছেগুণ গুণ ক'রে ব'লে গেছেমধুমাখা বাণী কানে কানে,পরাণের কুসুম কারায়,কথাগুলি উড়িয়ে বেড়ায়,বাহিরিতে পথ নাহি জানে।অতি দূর বাঁশরির গানেসে বাণী জড়িয়ে যেন গেছে,অবিরত স্বপনের মতঘুরিয়ে বেড়ার কাছে কাছে।মুখে নিয়ে সেই কথা ক’টিখেলা করে উলটি পালটি,

আপনি আপন বাণী শুনেসরমে সুখেতে হয় সারা,কার মুখ পড়ে তার মনে,কার হাসি লাগিছে নয়নে,স্মৃতির মধুর ফুলবনেকোথায় হ'য়েছে পথহারা।চেয়ে তাই সুনীল আকাশে,মুখেতে চাঁদের আলো ভাসে,অবসান গান আশেপাশেভ্রমে যেন ভ্রমরের পায়।

Comments

Loading comments…