সুখ স্বপ্ন

ছবি ও গান

ওই জানালার কাছে বসে আছেকরতলে রাখি মাথা।তার কোলে ফুল পড়ে রয়েছেসে যে ভুলে গেছে মালা গাঁথা।

শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়তার কানে কানে কি যে কহে যায়,তাই অধ’ শুয়ে আধ’ বসিয়েকত ভাবিতেছি আনমনে।উড়ে উড়ে যায় চুল,কোথা উড়ে উড়ে পড়ে ফুলঝুরু ঝুরু কঁপে গাছপালাসমুখের উপবনে।অধরের কোণে হাসিটিআধখানি মুখ ঢাকিয়া,কাননের পানে চেয়ে আছেআধ-মুকুলিত আঁখিয়া।সুদূর স্বপন ভেসে ভেসেচোখে এসে যেন লাগিছে,ঘুমঘোরময় সুখের আবেশপ্রাণের কোথায় জাগিছে।চোখের উপরে মেঘ ভেসে যায়,উড়ে উড়ে যায় পাখী,সারাদিন ধ'রে বকুলের ফুল।ঝ'রে পড়ে থাকি থাকি।মধুর আলস, মধুর আবেশ,মধুর মুখের হাসিটি,মধুর স্বপনে প্রাণের মাঝারেবাজিছে মধুর বাঁশিটি।

Comments

Loading comments…