কারোয়ার
জীবন-স্মৃতি
যাই যাই ডুবে যাই, আরো আরো ডুবে যাইবিহ্বল অবশ অচেতন।কোন্ খানে কোন্ দূরে, নিশীথের কোন্ মাঝেকোথা হয়ে যাই নিমগন।হে ধরণী, পদতলে দিয়াে না, দিয়াে না বাধা,দাও মোরে দাও ছেড়ে দাও।অনন্ত দিবসনিশি এমনি ডুবিতে থাকিতোমরা সুদূরে চলে যাও।তােমরা চাহিয়া থাকো, জ্যোৎস্না-অমৃতপানেবিহবল বিলীন তারাগুলি;অপার দিগন্ত ওগো থাকে। এ মাথার 'পরেদুই দিকে দুই পাখা তুলি।গান নাই, কথা নাই, শব্দ নাই, স্পর্শ নাই,নাই ঘুম নাই জাগরণ,-কোথা কিছু নাহি জাগে সর্বাঙ্গে জ্যোৎস্না লাগেসর্বাঙ্গ পুলকে অচেতন।অসীমে সুনীলে শুন্যে বিশ্ব কোথা ভেসে গেছে,তারে যেন দেখা নাহি যায়।নিশীথের মাঝে শুধু মহান একাকী আমিঅতলেতে ডুবিরে কোথায়!গাও বিশ্ব গাও তুমি সুদূর অদৃশ্য হতেগাও তব নাবিকের গান,
শতলক্ষ যাত্রী লয়ে কোথায় যেতেছ তুমিতাই ভাবি মুদিয়া নয়ান।অনন্ত রজনী শুধু ডুবে যাই নিবে যাই।মরে যাই অসীম মধুরে-বিন্দু হতে বিন্দু হয়ে মিলায়ে মিশায়ে যাইঅনন্তের সুদূর সুদূরে।
Comments
Loading comments…