নৈবেদ্য — ১

প্রতিদিন আমি হে জীবনস্বামী,দাঁড়াব তােমারি সম্মুখে।করি জোড়কর হে ভুবনেশ্বর,দাঁড়াব তােমারি সম্মুখে।

তােমার অপার আকাশের তালেবিজনে বিরলে হে,নম্র হৃদয়ে নয়নের জলেদাঁড়াব তােমারি সম্মুখে।

তােমার বিচিত্র এ ভবসংসারেকর্মপারাবার-পারে হে,নিখিল-জগত-জনের মাঝারেদাঁড়াব তােমারি সম্মুখে।

তােমার এ ভবে মোর কাজ যবেসমাপন হবে হে,ওগো রাজরাজ, একাকী নীরবেদাঁড়াব তােমারি সম্মুখে।

Comments

Loading comments…