নৈবেদ্য — ১১
আঁধারে আবৃত ঘন সংশয়বিশ্ব করিছে গ্রাস,তারি মাঝখানে সংশয়াতীতপ্রত্যয় করে বাস।
বাক্যের ঝড়, তর্কের ধূলি,অন্ধ বুদ্ধি ফিরিছে আকুলি,প্রত্যয় আছে আপনার মাঝে—নাহি তার কোনাে ত্রাস।
সংসারপথে শত সংকটঘুরিছে ঘুর্ণবায়ে,তারি মাঝখানে অচলা শান্তিঅমরতরুচ্ছায়ে।
নিন্দা ও ক্ষতি, মৃত্যু বিরহ,কত বিষবাণ উড়ে অহরহ—স্থির যােগাসনে চির-আনন্দ,তাহার নাহিকো নাশ।
Comments
Loading comments…