নৈবেদ্য — ১২
অমল কমল সহজে জলের কোলেআনন্দে রহে ফুটিয়া;ফিরিতে না হয় ‘আলয় কোথায়’ ব’লেধুলায় ধুলায় লুটিয়া।
তেমনি সহজে আনন্দে হরষিততোমার মাঝারে রব নিমগ্নচিত,পূজাশতদল আপনি সে বিকশিতসব সংশয় টুটিয়া।
কোথা আছ তুমি পথ না খুঁজিব কভু,শুধাব না কোনো পথিকে।তোমারি মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু,যখন ফিরিব যে দিকে।
চলিব যখন তোমার আকাশগেহেতব আনন্দ-প্রবাহ লাগিবে দেহে,মোর পবন সখার মতন স্নেহেবক্ষে আসিবে ছুটিয়া।
Comments
Loading comments…