নৈবেদ্য — ১৫

আঁধার আসিতে রজনীর দীপজ্বেলেছিনু যতগুলি—নিবাও রে মন, আজি সে নিবাওসকল দুয়ার খুলি।

আজি মোর ঘরে জানি না কখনপ্রভাত করেছে রবির কিরণ,মাটির প্রদীপে নাই প্রয়োজন,ধুলায় হোক সে ধুলি।নিবাও রে মন, রজনীর দীপসকল দুযার খুলি।

রাখো রাখো আজ তুলিয়ো না সুরছিন্ন বীণার তারে।নীরবে রে মন, দাঁড়াও অসিয়াআপন বাহির-দ্বারে।

শুন আজি প্রাতে সকল আকাশসকল আলোক সকল বাতাসতোমার হইয়া গাহে সংগীত।বিরাট কণ্ঠ তুলি।নিবাও নিবাও রজনীর দীপসকল দুয়ার খুলি।

Comments

Loading comments…