নৈবেদ্য — ১৬
ভক্ত করিছে প্রভুর চরণেজীবন সমর্পণ—ওরে দীন, তুই জোড়কর করিকর্ তাহা দরশন।
মিলনের ধারা পড়িতেছে ঝরি,বহিয়া যেতেছে অমৃতলহরী,ভূতলে মাথাটি রাখিয়া লহো রেশুভাশিস-বরিষণ।ভক্ত করিছে প্রভুর চরণেজীবন সমর্পণ।
ওই যে আলোক পড়েছে তাহারউদার ললাটদেশে,সেথা হতে তারি একটি রশ্মিপড়ুক মাথায় এসে।
চারিদিকে তার শান্তিসাগরস্থির হয়ে আছে ভবি চরাচর,ক্ষণকল-তরে দাঁড়াও রে তীরে,শান্ত করো রে মন।ভক্ত করিছে প্রভুর চরণেজীবন সমর্পণ।
Comments
Loading comments…