নৈবেদ্য — ২

আমার এ ঘরে আপনার করেগৃহদীপখানি জ্বালো।সব দুখশােক সার্থক হােকলভিয়া তােমারি আলো।কোণে কোণে যত লুকানো আঁধারমরুক ধন্য হয়ে,তোমারি পুণ্য আলােকে বসিয়াপ্রিয়জনে বাসি ভালো।আমার এ ঘরে আপনার করেগৃহদীপখানি জ্বালাে।পরশমণির প্রদীপ তােমারঅচপল তার জ্যোতি,সােনা করে নিক পলকে আমারসব কলঙ্ক কালাে।আমার এ ঘরে আপনার করেগৃহদীপখানি জ্বালো।আমি যত দীপ জ্বালি শুধু তারজ্বালা আর শুধু কালি—আমার ঘরের দুয়াবে শিয়রেতােমারি কিরণ ঢালো।আমার এ ঘরে আপনার করেগৃহদীপখানি জ্বালো।

Comments

Loading comments…