নৈবেদ্য — ২০

তোমার পতাকা যারে দাও তারেবহিবারে দাও শকতি।তোমার সেবার মহৎ প্রয়াসসহিবারে দাও ভকতি।

আমি তাই চাই ভরিয়া পরানদুঃখেরি সাথে দুঃখের ত্রাণ,তোমার হাতের বেদনার দানএড়ায়ে চাহি না মুকতিদুখ হবে মোর মাথার মানিকসাথে যদি দাও ভকতি।

যত দিতে চাও কাজ দিয়ো যদিতোমারে না দাও ভুলিতে—অন্তর যদি জড়াতে না দাওজালজঞ্জালগুলিতে।

বাঁধিয়ো আমায় যত খুশি ডোরে,মুক্ত রাখিয়ো তোমা-পানে মোরে,ধুলায় বাখিয়ো পবিত্র ক’রেতোমার চবণধূলিতে।ভুলায়ে বাখিয়ো সংসারতলে,তোমারে দিয়ো না ভুলিতে।

যে পথে ঘুরিতে দিয়েছ ঘুরিব,যাই যেন তব চরণে।সব শ্রম যেন বহি লয় মোরেসকল-শ্রান্তি-হরণে।

দুর্গমপথ এ ভবগহন,কত ত্যাগ শোেক বিরহদহন,জীবনে মরণ করিয়া বহনপ্রাণ পাই যেন মরণে।সন্ধ্যাবেলায় লভি গো কুলায়নিখিলশরণ চরণে।

Comments

Loading comments…