নৈবেদ্য — ২১

ঘাটে বসে আছি আনমনা,যেতেছে বহিয়া সুসময়।এ বাতাসে তরী ভাসাব নাতোমা-পানে যদি নাহি বয়।দিন যায় ওগো দিন যায়,দিনমণি যায় অস্তে।নাহি হেরি বাট, দূরতীরে মাঠধূসর গোধূলি-ধূলি-ময়।ঘরের ঠিকানা হল না গো,মন করে তবু যাই-যাই।ধ্রুবতারা তুমি যেথা জাগ’সে দিকের পথ চিনি নাই।এত দিন তরী বাহিলাম,বাহিলাম তবী যে পথে,শতবার তরী ডুবুডুবু করিসে পথে ভরসা নাহি পাই।তীর-সাথে হেরো শত ডোরেবাঁধা আছে মোর তরীখান।রশি খুলে দেবে কবে মোরে—ভাসিতে পারিলে বাঁচে প্রাণ।কোথা বুকজোড়া খোলা হাওয়া,সাগরের খোলা হাওয়া কই।কোথা মহাগান ভরি দিবে কান,কোথা সাগরের মহাগান।

Comments

Loading comments…