নৈবেদ্য — ২২

মধ্যাহ্নে নগর-মাঝে পথ হতে পথেকর্মবন্যা ধায় যবে উচ্ছলিত স্রোতেশত শাখা-প্রশাখায়— নগরের নাড়ীউঠে স্ফীত তপ্ত হয়ে, নাচে সে আছাড়িপাষাণভিওির ’পরে— চৌদিকে আকুলিধায় পান্থ, ছুটে রথ, উড়ে শুষ্ক ধুলি

তখন সহসা হেরি মুদিয়া নয়নমহাজনারণ্য-মাঝে অনন্ত নির্জনতোমার আসনখানি— কোলাহল-মাঝেতোমার নিঃশব্দ সভা নিস্তব্ধে বিরাজে।সব দুঃখে, সব সুখে, সব ঘরে ঘরে,সব চিত্তে সব চিন্তা সব চেষ্টা-’পরেযত দূর দৃষ্টি যায় শুধু যায় দেখাহে সঙ্গবিহীন দেব, তুমি বসি একা।

Comments

Loading comments…