নৈবেদ্য — ২৫

আবার আমার হাতে বীণা দাও তুলি,আবার আসুক ফিরে হারা গানগুলি।

সহসা কঠিন শীতে মানসের জলেপদ্মবন মরে যায়, হংস দলে দলেসারি বেঁধে উড়ে যায় সুদূর দক্ষিণেজনহীন কাশফুল্ল নদীর পুলিনে;আবার বসন্তে তারা ফিরে আসে যথাবহি লয়ে আনন্দের কলমুখরতা—

তেমনি আমার যত উড়ে-যাওয়া গানআবার আসুক ফিরে মৌন এ পরানভরি উতরোলে; তারা শুনাক এবারসমুদ্রতীরের তান, অজ্ঞাত রাজারঅগম্য রাজ্যের যত অপরূপ কথা,সীমাশূন্য নির্জনের অপূর্ব বারতা।

Comments

Loading comments…