নৈবেদ্য — ২৬
এ আমার শরীরের শিরায় শিরায়যে প্রাণ তরঙ্গমালা রাত্রিদিন ধায়সেই প্রাণ ছুটিয়াছে বিশ্বদগ্বিজয়ে,সেই প্রাণ অপরূপ ছন্দে তালে লয়েনাচিছে ভুবনে—সেই প্রাণ চুপে চুপেবসুধার মৃত্তিকার প্রতি রোমকূপেলক্ষ লক্ষ তৃণে তৃণে সঞ্চারে হরষে,বিকাশে পল্লবে পুস্পে; বরষে বরষেবিশ্বব্যাপী জন্মমৃত্যু-সমুদ্র-দোলায়দুলিতেছে অন্তহীন জোয়ার-ভাঁটায়।করিতেছি অনুভব, সে অনন্ত প্রাণঅঙ্গে অঙ্গে আমারে করেছে মহীয়ান।
সেই যুগযুগান্তের বিরাট স্পন্দনআমার নাড়ীতে আজি করিছে নর্তন।
Comments
Loading comments…