নৈবেদ্য — ২৭
দেহে আর মনে প্রাণে হয়ে একাকারএ কী অপরূপ লীলা এ অঙ্গে আমার।
এ কী জ্যোতি, এ কী ব্যোম দীপ্তদীপ-জ্বালাদিবা আর রজনীর চিরনাট্যশালা।এ কী শ্যাম বসুন্ধরা, সমুদ্রে চঞ্চল,পর্বতে কঠিন, তরু-পল্লবে কোমল,অবণ্যে আঁধার। এ কী বিচিত্র বিশালঅবিশ্রাম রচিতেছে সৃজনের জালআমার ইন্দিয়যন্ত্রে ইন্দ্রজালবৎ।প্রত্যেক প্রাণীর মাঝে প্রকাণ্ড জগৎ।
তোমারি মিলনশয্যা, হে মােব রাজন,ক্ষুদ্র এ আমার মাঝে অনন্ত আসনঅসীম বিচিত্রকান্ত। ওগাে বিশ্বভূপ,দেহে মনে প্রাণে আমি এ কী অপরূপ।
Comments
Loading comments…