নৈবেদ্য — ৩
নিশীথশয়নে ভেবে রাখি মনেওগো অন্তরযামী,প্রভাতে প্রথম নয়ন মেলিয়াতােমারে হেরিব আমি,ওগাে অন্তরযামী।
জাগিয়া বসিয়া শুভ্র আলােকেতােমার চরণে নমিয়া পুলকেমনে ভেবে রাখি, দিনের কর্মতােমাবে সঁপিব স্বামী,ওগো অন্তরযামী।
দিনের কর্ম সাধিতে সাধিতেক্ষণে ক্ষণে ভাবি মনেকর্ম-অন্তে সন্ধ্যাবেলায়বসিব তোমার সনে।
সন্ধ্যাবেলায় ভাবি বসে ঘরে,তােমার নিশীথ-বিরাম-সাগরেশ্রান্ত প্রাণের ভাবনা-বেদনানীরবে যাইবে নামি,ওগো অন্তরযামী।
Comments
Loading comments…