নৈবেদ্য — ৩০
বৈরাগ্যসাধনে মুক্তি, সে আমার নয়।
অসংখ্য বন্ধন-মাঝে মহানন্দময়লভিব মুক্তির স্বাদ। এই বসুধারমৃত্তিকার পাত্রখানি ভরি বারম্বারতোমার অমৃত ঢালি দিবে অবিরতনানা-বর্ণ-গন্ধ-ময়। প্রদীপের মতোসমস্ত সংসার মোর লক্ষ বর্তিকায়জ্বালায়ে তুলিবে আলো তোমারি শিখায়তোমার মন্দির-মাঝে।
ইন্দ্রিয়ের দ্বাররুদ্ধ করি যোগাসন, সে নহে আমার।যে-কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানেতোমার আনন্দ রবে তার মাঝখানে।
মোহ মোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া,প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া।
Comments
Loading comments…