নৈবেদ্য — ৩৩
তখন করি নি নাথ, কোনো আয়োজন;বিশ্বের সবার সাথে হে বিশ্বরাজন্,অজ্ঞাতে আসিতে হাসি আমার অন্তরেকত শুভদিনে, কত মুহূর্তের ’পরেঅসীমের চিহ্ন লিখে গেছ। লই তুলিতোমার স্বাক্ষর-আঁকা সেই ক্ষণগুলি—দেখি তারা স্মৃতি-মাঝে আছিল ছড়ায়েকত-না বলিব সাথে, আছিল জড়ায়েক্ষণিকের কত তুচ্ছ সুখদুঃখ ঘিরে।
হে নাথ, অবজ্ঞা করি যাও নাই ফিরেআমার সে ধুলাস্তূপ খেলাঘর দেখে;খেলা-মাঝে শুনিতে পেয়েছি থেকে থেকেযে চরণধ্বনি, আজ শুনি তাই বাজেজগৎ-সংগীত-সাথে চন্দ্রসূর্য-মাঝে।
Comments
Loading comments…