নৈবেদ্য — ৩৪

কারে দূর নাহি কর। যত করি দানতোমারে হৃদয় মন, তত হয় স্থানসবারে লইতে প্রাণে। বিদ্বেষ যেখানেদ্বার হতে কারেও তাড়ায় অপমানেতুমি সেই সাথে যাও; যেথা অহংকারঘৃণাভরে ক্ষুদ্রজনে রুদ্ধ করে দ্বারসেথা হতে ফির তুমি; ঈর্ষা চিত্তকোণেবসি বসি ছিদ্র করে তোমারি আসনেতপ্ত শূলে। তুমি থাক,যেথায় সবাইসহজে খুঁজিয়া পায় নিজ নিজ ঠাঁই।

ক্ষুদ্র রাজা আসে যবে ভৃত্য উচ্চরবেহাঁকি কহে, ‘সরে যাও, দূরে যাও সবে।’মহারাজ, তুমি যবে এস সেই সাথেনিখিল জগৎ আসে তোমারি পশ্চাতে।

Comments

Loading comments…