নৈবেদ্য — ৩৭

মহারাজ ক্ষণেক দর্শন দিতে হবেতোমার নির্জন ধামে। সেথা ডেকে লবেসমস্ত আলোক হতে তোমার আলোতেআমারে একাকী — সর্ব সুখদুঃখ হতেসর্ব সঙ্গ হতে, সমস্ত এ বসুধারকর্মবন্ধ হতে। দেব, মন্দিরে তোমারপশিয়াছি পৃথিবীর সর্ব যাত্রী-সনে,দ্বার মুক্ত ছিল যবে আরতির ক্ষণে।

দীপাবলী নিবাইয়া চলে যাবে যবেনানা পথে নানা ঘরে পূজকেরা সবে,দ্বার রুধ হয়ে যাবে; শান্ত অন্ধকারআমারে মিলায়ে দিবে চরণে তোমার।

একখানি জীবনের প্রদীপ তুলিয়াতোমারে হেরিব একা ভুবন ভুলিয়া।

Comments

Loading comments…