নৈবেদ্য — ৪
তােমারি রাগিণী জীবনকুঞ্জেবাজে যেন সদা বাজে গােতােমারি আসন হৃদয়পদ্মেরাজে যেন সদা রাজে গাে।
তব নন্দন-গন্ধ-মােদিতফিরি সুন্দর ভুবনেতব পদরেণু মাখি লয়ে তনুসাঙ্গে যেন সদা সাজে গাে।তােমারি রাগিণী জীবনকুঞ্জেবাজে যেন সদা বাজে গাে।
সব বিদ্বেষ দূরে যায় যেনতব মঙ্গলমন্ত্রে,বিকাশে মাধুরী হৃদয়ে বাহিরেতব সংগীতছন্দে।
তব নির্মল নীরব হাস্যহেরি অম্বর ব্যাপিয়া,তব গৌরবে সকল গর্বলাজে যেন সদা লাজে গাে।তােমারি রাগিণী জীবনকুঞ্জেবাজে যেন সদা বাজে গো।
Comments
Loading comments…