নৈবেদ্য — ৪১

তব পূজা না আনিলে দণ্ড দিবে তারে,যমদূত লয়ে যাবে নরকের দ্বারে,ভক্তিহীনে এই বলি যে দেখায় ভয়তোমার নিন্দুক সে যে, ভক্ত কভু নয়।

হে বিশ্বভুবনরাজ, এ বিশ্বভুবনেআপনারে সব চেয়ে রেখেছ গোপনেআপন মহিমা-মাঝে। তোমার সৃষ্টিরক্ষুদ্র বালুকণাটুকু, ক্ষণিক শিশির,তারাও তোমার চেয়ে প্রত্যক্ষ আকারেদিকে দিকে ঘোষণা করিছে আপনারে।

যা-কিছু তোমারি তাই আপনার বলিচিরদিন এ সংসার চলিয়াছে ছলি—তবু সে চোরের চৌর্য পড়ে না তো ধরা।

আপনারে জানাইতে নাই তব ত্বরা।

Comments

Loading comments…