নৈবেদ্য — ৪৭

আঘাতসংঘাত-মাঝে দাঁড়াইনু আসি।অঙ্গদ কুণ্ডল কী অলংকাররাশিখুলিয়া ফেলেছি দূরে। দাও হস্তে তুলিনিজহাতে তোমার অমোঘ শরগুলি,তোমার অক্ষয় তূণ। অস্ত্রে দীক্ষা দেহো,বর্ণগুরু। তোমার প্রবল পিতৃস্নেহধ্বনিয়া উঠুক আজি কঠিন আদেশে।

করো মোরে সম্মানিত নব বীরবেশে,দুরূহ কর্তব্য ভারে, দুঃসহ কঠোরবেদনায়। পরাইয়া দাও অঙ্গে মোরক্ষতচিহ্ন-অলংকার। ধন্য করো দাসেসফল চেষ্টায় আর নিষ্ফল প্রয়াসে।ভাবের ললিত ক্রোড়ে না রাখি নিলীনকর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন।

Comments

Loading comments…