নৈবেদ্য — ৪৮
এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়,দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়—লোকভয়, রাজভয়, মৃত্যুভয় আর।দীনপ্রাণ দুর্বলের এ পাষাণভার,এই চিরপেষণযন্ত্রণা, ধূলিতলেএই নিত্য অবনতি, দণ্ডে পলে পলেএই আত্ম-অবমান,অন্তরে বাহিরেএই দাসত্বের রজ্জু, ত্রস্ত নতশিরেসহস্রের পদপ্রান্ততলে বারম্বারমনুষ্যমর্যাদাগর্ব চিরপরিহার—
এ বৃহৎ লজ্জারাশি চরণ-আঘাতেচূর্ণ করি দূর করো। মঙ্গলপ্রভাতেমস্তক তুলিতে দাও অনন্ত আকাশেউদার আলোক-মাঝে উন্মুক্ত বাতাসে।
Comments
Loading comments…