নৈবেদ্য — ৫

যদি এ আমার হৃদয়দুয়ারবন্ধ রহে গাে কভুদ্বার ভেঙে তুমি এসাে মাের প্রাণে,ফিরিয়া যেয়াে না, প্রভু।

যদি কোনাে দিন এ বীণার তারেতব প্রিয়নাম নাহি ঝংকারেদয়া করে তুমি ক্ষণেক দাঁড়ায়ো,ফিরিয়া যেয়াে না, প্রভু।

তব আহ্বানে যদি কভু মােরনাহি ভেঙে যায় সুপ্তির ঘােরবজ্রবেদনে জাগায়াে আমায়,ফিরিয়া যেয়ো না, প্রভু।

যদি কোনাে দিন তােমার আসনেআর-কাহারেও বসাই যতনেচিরদিবসের হে রাজা আমার,ফিরিয়া যেয়াে না, প্রভু।

Comments

Loading comments…