নৈবেদ্য — ৫০
তোমারে শতধা করি ক্ষুদ্র করি দিয়ামাটিতে লুটায় যারা তৃপ্ত-সুপ্ত-হিয়া,সমস্ত ধরণী আজি অবহেলাভরেপা রেখেছে তাহাদের মাথার উপরে।
মনুষ্যত্ব তুচ্ছ করি যারা সারাবেলাতোমারে লইয়া শুধু করে পূজাখেলামুগ্ধভাবভোগে, সেই বৃদ্ধ শিশুদলসমস্ত বিশ্বের আজি খেলার পুত্তল।তোমারে আপন-সাথে করিয়া সমানযে খর্ব বামনগণ করে অবমানকে তাদের দিবে মান। নিজ মন্দ্রস্বরেতোমারেই প্রাণ দিতে যারা স্পর্ধা করেকে তাদের দিবে প্রাণ। তোমারেও যারাভাগ করে কে তাদের দিবে ঐক্যধারা।
Comments
Loading comments…