নৈবেদ্য — ৫২

দুর্গম পথের প্রান্তে পান্থশালা-’পরেযাহারা পড়িয়া ছিল ভাবাবেশভারেরসপানে হতজ্ঞান, যাহারা নিয়তরাখে নাই আপনারে উদ্যত জাগ্রত—মুগ্ধ মূঢ় জানে নাই, বিশ্বযাত্রীদলেকখন চলিয়া গেছে সুদূর অচলেবাজায়ে বিজয়শঙ্খ। শুধু দীর্ঘ বেলাতোমারে খেলনা করি করিয়াছে খেলা—

কর্মেরে করেছে পঙ্গু নিরর্থ আচারে,জ্ঞানেরে করেছে হত শাস্ত্রকারাগারে,আপন কক্ষের মাঝে বৃহৎ ভুবনকরেছে সংকীর্ণ রুধি দ্বারবাতায়ন—তারা আজ কাঁদিতেছে। আসিয়াছে নিশা—কোথা যাত্রী, কোথা পথ, কোথায় রে দিশা।

Comments

Loading comments…