নৈবেদ্য — ৫৪

আমারে সৃজন করি যে মহাসম্মানদিয়েছ আপন হস্তে, রহিতে পরানতার অপমান যেন সহ্য নাহি করি।যে আলোক জ্বালায়েছ, দিবসশবরীতার উর্ধ্বশিখা যেন সব-উচ্চে রাখি,অনাদর হতে তারে প্রাণ দিয়া ঢাকি।মোর মনুষ্যত্ব সে যে তোমারি প্রতিমা,আত্মার মহত্ত্বে মম তোমারি মহিমা,মহেশ্বর।

সেথায় যে পদক্ষেপ করে,অবমান বহি আনে অবজ্ঞার ভরে,হোক-না সে মহারাজ বিশ্বমহীতলেতারে যেন দণ্ড দিই দেশদ্রোহী ব’লেসর্বশক্তি লয়ে মোর। যাক আর সব,আপন গৌরবে রাখি তোমার গৌরব।

Comments

Loading comments…