নৈবেদ্য — ৫৫

তুমি মোরে অর্পিয়াছ যত অধিকারক্ষুণ্ন না করিয়া কভু কণামাত্র তারসম্পূর্ণ সঁপিয়া দিব তোমার চরণেঅকুণ্ঠিত রাখি তারে বিপদে মরণে।জীবন সার্থক হবে তবে।

চিরদিনজ্ঞান যেন থাকে মুক্ত শৃঙ্খলবিহীন।ভক্তি যেন ভয়ে নাহি হয় পদানতপৃথিবীর কারো কাছে। শুভ চেষ্টা যতকোনো বাধা নাহি মানে কোনো শক্তি হতে।আত্মা যেন দিবারাত্রি অবারিত স্রোতেসকল উদ্যম লয়ে ধায় তোমা-পানেসর্ব বন্ধ টুটি। সদা লেখা থাকে প্রাণে,‘তুমি যা দিয়েছ মোরে অধিকারভারতাহা কেড়ে নিতে দিলে অমান্য তোমার।’

Comments

Loading comments…