নৈবেদ্য — ৬

সংসার যবে মন কেড়ে লয়জাগে না যখন প্রাণতখনো হে নাথ প্রণমি তােমায়গাহি বসে তব গান।

অন্তরযামী, ক্ষমাে সে আমারশূন্যমনের বৃথা উপহার—পুষ্পবিহীন পূজা-আয়ােজন,ভক্তিবিহীন তান,সংসার যবে মন কেড়ে লয়জাগে না যখন প্রাণ।

ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে,আশা করি প্রাণপণে,নিবিড় প্রেমের সরস বরষাযদি নেমে আসে মনে।

সহসা একদা আপনা হইতেভরি দিবে তুমি তােমার অমৃতেএই ভরসায় করি পদতলেশূন্য হৃদয় দান,সংসার যবে মন কেড়ে লয়জাগে না যখন প্রাণ।

Comments

Loading comments…