নৈবেদ্য — ৬০

একদা এ ভারতের কোন্‌ বনতলেকে তুমি মহান্‌ প্রাণ,​​ কী আনন্দবলেউচ্চারি উঠিলে উচ্চে, ‘শোনো বিশ্বজন,শোনো অমৃতের পুত্র যত দেবগণদিব্যধামবাসী,​​ আমি জেনেছি তাঁহারে,মহান্ত পুরুষ যিনি আঁধারের পারেজ্যোতির্ময়। তাঁরে জেনে,​​ তাঁর পানে চাহিমৃত্যুরে লঙ্ঘিতে পারো,​​ অন্য পথ নাহি।’

আরবার এ ভারতে কে দিবে গো আনিসে মহা আনন্দমন্ত্র,​​ সে উদাত্তবাণীসঞ্জীবনী,​​ স্বর্গে মর্তে সেই মৃত্যুঞ্জয়পরম ঘোষণা,​​ সেই একান্ত নির্ভয়অনন্ত অমৃতবার্তা।

রে মৃত ভারত,শুধু সেই এক আছে,​​ নাহি অন্য পথ।

Comments

Loading comments…