নৈবেদ্য — ৬৪
শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ-মাঝেঅস্ত গেল; হিংসার উৎসবে আজি বাজেঅস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনীভয়ংকরী। দয়াহীন সভ্যতানাগিনীতুলেছে কুটিল ফণা চক্ষের নিমেষেগুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে।
স্বার্থে স্বার্থে বেধেছে সংঘাত; লোভে লোভেঘটেছে সংগ্রাম, প্রলয়মন্থনক্ষোভেভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগিপঙ্কশয্যা হতে। লজ্জা শরম তেয়াগিজাতিপ্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায়ধর্মেরে ভাসাতে চাহে বলের বন্যায়।কবিদল চিৎকারিছে জাগাইয়া ভীতিশ্মশান—কুক্কুরদের কাড়াকাড়ি-গীতি।
Comments
Loading comments…