নৈবেদ্য — ৬৭

সে পরম পরিপূর্ণ প্রভাতের লাগি,হে ভারত,​​ সর্বদুঃখে রহো তুমি জাগিসরলনির্মলচিত্ত; সকল বন্ধনেআত্মারে স্বাধীন রাখি— পুষ্প ও চন্দনেআপনার অন্তরের মাহাত্ম্যমন্দিরসজ্জিত সুগন্ধি করি,​​ দুঃখনম্রশিরতাঁর পদতলে নিত্য রাখিয়া নীরবে।

তাঁ​​ হতে বঞ্চিত করে তোমারে এ ভবেএমন কেহই নাই— সেই গর্বভরেসর্বভয়ে থাকো তুমি নির্ভয় অন্তরেতাঁর হস্ত হতে লয়ে অক্ষয় সম্মান।ধরায় হোক-না তব যত নিম্ন স্থানতাঁর পাদপীঠ করো সে আসন তবযাঁর পাদরেণুকণা এ নিখিল ভব।

Comments

Loading comments…