নৈবেদ্য — ৬৮

সে উদার প্রত্যুষের প্রথম অরুণযখনি মেলিবে নেত্র— প্রশান্ত করুণ—শুভ্রশির অভ্রভেদী উদয়শিখরে,হে দুঃখী জাগ্রত দেশ,​​ তব কণ্ঠস্বরেপ্রথম সংগীত তার যেন উঠে বাজিপ্রথম ঘোষণাধ্বনি।

তুমি থেকো সাজি,চন্দনচর্চিত স্নাত নির্মল ব্রাহ্মণ,উচ্চশির ঊর্ধ্বে তুলি গাহিয়ো বন্দন,‘এসো শান্তি,​​ বিধাতার কন্যা ললাটিকা,নিশাচর পিশাচের রক্তদীপশিখাকরিয়া লজ্জিত। তব বিশাল সন্তোষবিশ্বলোক-ঈশ্বরের রত্নরাজকোষ।তব ধৈর্য দৈববীর্য। নম্রতা তোমারসমুচ্চ মুকুটশ্রেষ্ঠ,​​ তাঁরি পুরস্কার।’

Comments

Loading comments…