নৈবেদ্য — ৭
জীবনে আমার যত আনন্দপেয়েছি দিবসরাতসবার মাঝারে তোমায় আজিকেস্মরিব, জীবননাথ।
যে দিন তোমার জগৎ নিরখিহরষে পরান উঠছে পুলকিসে দিন আমার নয়নে হয়েছেতােমারি নয়নপাত।সব আনন্দ-মাঝারে তোমারেস্মরিব, জীবননাথ।
বার বার তুমি আপনার হাতেস্বাদে গন্ধে ও গানেবাহির হইত পরশ করেছঅন্তর-মাঝখানে।
পিতা মাতা ভ্রাতা প্রিয়পরিবার,মিত্র আমার, পুত্র আমার,সকলের সাথে হৃদয়ে প্রবেশিতুমি আছ মাের সাথ।সব আনন্দ-মাঝারে তোমারেস্মরিব, জীবননাথ।
Comments
Loading comments…