নৈবেদ্য — ৭০

তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করেঅর্পণ করেছ নিজে। প্রত্যেকের​​ ’পরেদিয়েছ শাসনভার হে রাজাধিরাজ।সে গুরু সম্মান তব, সে দুরূহ কাজ,নমিয়া তোমারে যেন শিরোধার্য করিসবিনয়ে। তব কার্যে যেন নাহি ডরিকভু কারে।

ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা,হে রুদ্র,​​ নিষ্ঠুর যেন হতে পারি তথাতোমার আদেশে। যেন রসনায় মমসত্যবাক্য ঝলি উঠে খরখড়গসমতোমার ইঙ্গিতে। যেন রাখি তব মানতোমার বিচারাসনে লয়ে নিজস্থান।অন্যায় যে করে আর অন্যায় যে সহেতব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

Comments

Loading comments…