নৈবেদ্য — ৭৪

এ নদীর কলধ্বনি যেথায় বাজে নামাতৃকলকণ্ঠসম,​​ যেথায় সাজে নাকোমলা উর্বরা ভূমি নব-নবোৎসবেনবীনবরন বস্ত্রে যৌবনগৌরবেবসন্তে শরতে বরষায়,​​ রুদ্ধাকাশদিবস-রাত্রিরে যেথা করে না প্রকাশপূর্ণপ্রস্ফুটিতরূপে,​​ যেথা মাতৃভাষাচিত্ত-অন্তঃপুরে নাহি করে যাওয়া-আসাকল্যাণী হৃদয়লক্ষ্মী,​​ যেথা নিশিদিনকল্পনা ফিরিয়া আসে পরিচয়হীনপরগৃহদ্বার হতে পথের মাঝারে—

সেখানেও যাই যদি,​​ মন যেন পারেসহজে টানিয়া নিতে অন্তহীন স্রোতেতব সদানন্দধারা সর্ব ঠাঁই হতে।

Comments

Loading comments…