নৈবেদ্য — ৭৬

অচিন্ত্য এ ব্রহ্মাণ্ডের লোক-লোকান্তরেঅনন্ত শাসন যাঁর চিরকালতরেপ্রত্যেক অণুর মাঝে হতেছে প্রকাশ,যুগে যুগে মানবের মহা-ইতিহাসবহিয়া চলেছে সদা ধরণীর​​ ’পরযাঁর তর্জনীর ছায়া,​​ সেই মহেশ্বরআমার চৈতন্য-মাঝে প্রত্যেক পলকেকরিছেন অধিষ্ঠান— তাঁহারি আলোকেচক্ষু মোর দৃষ্টিদীপ্ত,​​ তাঁহারি পরশেঅঙ্গ মোর স্পর্শময় প্রাণের হরষে।

যেথা চলি,​​ যেথা রহি,​​ যেথা বাস করি,প্রত্যেক নিশ্বাসে মোর এই কথা স্মরি—আপন-মস্তক-’পরে সর্বদা সর্বথাবহিব তাঁহার গর্ব,​​ নিজের নম্রতা।

Comments

Loading comments…