নৈবেদ্য — ৭৯
তোমারে বলেছে যারা, পুত্র হতে প্রিয়,বিত্ত হতে প্রিয়তর, যা-কিছু আত্মীয়সব হতে প্রিয়তম নিখিল ভুবনে,আত্মার অন্তরতর— তাঁদের চরণেপাতিয়া রাখিতে চাহি হৃদয় আমার।
সে সরল শান্ত প্রেম গভীর উদার—সে নিশ্চিত নিঃসংশয়,সেই সুনিবিড়সহজ মিলনাবেগ, সেই চিরস্থিরআত্মার একাগ্র লক্ষ্য, সেই সর্ব কাজেসহজেই সঞ্চরণ সদা তোমা-মাঝেগম্ভীর প্রশান্ত চিত্তে, হে অন্তরযামী,কেমনে করিব লাভ। পদে পদে আমিপ্রেমের প্রবাহ তব সহজ বিশ্বাসেঅন্তরে টানিয়া লব নিশ্বাসে নিশ্বাসে।
Comments
Loading comments…