নৈবেদ্য — ৮

কাব্যের কথা বাঁধা পড়ে যথাছন্দের বাঁধনেপরানে তােমায় ধরিয়া রাখিবসেইমতাে সাধনে।

কাঁপায়ে আমার হৃদয়ের সীমাবাজিবে তােমার অসীম মহিমা,চিরবিচিত্র আনন্দরূপেধরা দিবে জীবনে,কাব্যের কথা বাঁধা পড়ে যথাছন্দের বাঁধনে।

আমার তুচ্ছ দিনের কর্মেতুমি দিবে গরিমা,আমার তনুর অণুতে অণুতেরবে তব প্রতিমা।

সকল প্রেমের স্নেহের মাঝারেআসন সঁপিব হৃদয়রাজারে,অসীম তােমার ভুবনে রহিয়ারবে মম ভবনে,কাব্যের কথা বাঁধা রহে যথাছন্দের বাঁধনে।

Comments

Loading comments…