নৈবেদ্য — ৮০
হে অনন্ত, যেথা তুমি ধারণা-অতীতসেথা হতে আনন্দের অব্যক্ত সংগীতঝরিয়া পড়িছে নামি— অদৃশ অগমহিমাদ্রিশিখর হতে জাহ্নবীর সম।
সে ধ্যানাভ্রভেদী শৃঙ্গ, যেথা স্বর্ণলেখাজগতের প্রাতঃকালে দিয়েছিল দেখাআদি অন্ধকার-মাঝে, যেথা রক্তচ্ছবিঅস্ত যাবে জগতের শ্রান্ত সন্ধ্যারবিনব নব ভুবনের জ্যোতির্বাষ্পরাশিপুঞ্জ পুঞ্জ নীহারিকা যার বক্ষে আসিফিরিছে সৃজনবেগে মেঘখণ্ডসমযুগে যুগান্তরে— চিত্তবাতায়ন মমসে অগম্য অচিন্ত্যের পানে রাত্রিদিনরাখিব উন্মুক্ত করি হে অন্তবিহীন।
Comments
Loading comments…