নৈবেদ্য — ৮৩
হে দূর হইতে দূর, হে নিকটতম,যেথায় নিকটে তুমি সেথা তুমি মম;যেথায় সুদূরে তুমি সেথা আমি তব।কাছে তুমি নানা ভাবে নিত্য নব নবসুখে দুঃখে জনমে মরণে। তব গানজলস্থল শূন্য হতে করিছে আহ্বানমোরে সর্ব কর্ম-মাঝে— বাজে গূঢ়স্বরেপ্রহরে প্রহরে চিত্তকুহরে-কুহরেতোমার মঙ্গলমন্ত্র।
যেথা দূর তুমিসেথা আত্মা হারাইয়া সর্ব তটভূমিতোমার নিঃসীম-মাঝে পূর্ণানন্দভরেআপনারে নিঃশেষিয়া সমর্পণ করে।কাছে তুমি কর্মতট আত্মাতটিনীর,দূরে তুমি শান্তিসিন্ধু অনন্ত গভীর।
Comments
Loading comments…