নৈবেদ্য — ৮৭

আমার এ মানসের কানন কাঙালশীর্ণ শুষ্ক বাহু মেলি বহু দীর্ঘকালআছে ক্রুদ্ধ ঊর্ধ্ব-পানে চাহি। ওহে নাথ,এ রুদ্র মধ্যাহ্ন-মাঝে কবে অকস্মাৎপথিক পবন কোন্‌ দূর হতে এসেব্যগ্র শাখাপ্রশাখায় চক্ষের নিমেষেকানে কানে রটাইবে আনন্দমর্মর,প্রতীক্ষায় পুলকিয়া বনবনান্তর।

গম্ভীর মাভৈঃমন্দ্র কোথা হতে ব’হেতোমার প্রসাদপুঞ্জ ঘনসমারোহেফেলিবে আচ্ছন্ন করি নিবিড়ছায়ায়।তার পরে বিপুল বর্ষণ, তার পরেপরদিন প্রভাতের সৌম্যরবিকরেরিক্ত মালঞ্চের মাঝে পূজাপুষ্পরাশিনাহি জানি কোথা হতে উঠিবে বিকাশি।

Comments

Loading comments…