নৈবেদ্য — ৮৮

এ কথা মানিব আমি,​​ এক হতে দুইকেমনে যে হতে পারে জানি না কিছুই।কেমনে যে কিছু হয়,​​ কেহ হয় কেহ,কিছু থাকে কোনোরূপে,​​ কারে বলে দেহ,কারে বলে আত্মা মন,​​ বুঝিতে না পেরেচিরকাল নিরখিব বিশ্বজগতেরেনিস্তব্ধ নির্বাক্‌ চিত্তে।

বাহিরে যাহারকিছুতে নারিব যেতে, আদি অন্ত তার,অর্থ তার,​​ তত্ত্ব তার,​​ বুঝিব কেমনেনিমেষের তরে।​​ এই শুধু জানি মনেসুন্দর সে,​​ মহান সে,​​ মহা ভয়ংকর,বিচিত্র সে,​​ অজ্ঞেয় সে,​​ মম মনোহর।

ইহা জানি,​​ কিছুই না জানিয়া অজ্ঞাতেনিখিলের চিত্তস্রোত ধাইছে তোমাতে।

Comments

Loading comments…