নৈবেদ্য — ৮৯

জীবনের সিংহদ্বারে পশিনু যে ক্ষণেএ আশ্চর্য সংসারের মহানিকেতনেসে ক্ষণ অজ্ঞাত মোর। কোন্‌ শক্তি মোরেফুটাইল এ বিপুল রহস্যের ক্রোড়েঅর্ধরাত্রে মহারণ্যে মুকুলের মতো।

তবু তো প্রভাতে শির করিয়া উন্নতযখনি নয়ন মেলি নিরখিনু ধরাকনককিরণ-গাঁথা নীলাম্বর-পরা,নিরখিনু সুখে-দুঃখে-খচিত সংসার,তখনি অজ্ঞাত এই রহস্য অপারনিমেষেই মনে হল মাতৃবক্ষসমনিতান্তই পরিচিত,​​ একান্তই মম।

রূপহীন জ্ঞানাতীত ভীষণ শকতিধরেছে আমার কাছে জননীমুরতি।

Comments

Loading comments…